Current date Sep 7, 2026
বাংলাদেশ

বাংলাদেশিদের সন্ধানে নেপালের পথে শোকাহত স্বজনরা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : অশ্রুসিক্ত চোখ ও বুকে আশঙ্কা নিয়ে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে হতাহতদের স্বজনরা রওনা হয়েছেন নেপালের পথে। বিমানটিতে ৪৬ স্বজন ও ইউএস-বাংলার সাত কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে তাদের বহনকারী ইউএস-বাংলার বিমানটি ঢাকা ছেড়ে যায় বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রতি পরিবার থেকে একজনকে নেপালে নেয়া হচ্ছে।

এর আগে বিমানবন্দরে হতভাগ্য কয়েকজন স্বজনের সঙ্গে কথা হয়। তাদের একজন শাওন। তিনি বলেন, বাবা কবির হোসেন সহযোগী দুই ব্যবসায়ীকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু গেছেন। বাবার মোবাইল ফোন থেকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বারিধারার অফিসে আসি। শাওনের বাসা উত্তরার উত্তরখান এলাকায়।

রাজধানীর দক্ষিণখান এলাকার উম্মে সালমা। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ হিসেবে কর্মরত। তিন দিনের সরকারি সেমিনারে সোমবার ইউএস-বাংলার বিমানে কাঠমান্ডু যান তিনি। এর পরই আসে বিমান দুর্ঘটনার খবর। সঙ্গে সঙ্গে রাজধানীর বারিধারার ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসে ছুটে আসেন তার বড় ভাই আবুল কালাম আজাদ।

এ ছাড়া অনেকেই তারা কথা বলার অবস্থায় নেই। ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত মুখে ঘুরছেন বিমানবন্দরে।

সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় ২৬বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২২ জন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...