Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে এসেছে। জাহাজ দুটি হলো ‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’।

জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে।

এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।

এছাড়া এমটি টর্ম দামিনিতে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে ৭ হাজার টন লাইটারিং করার পর বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিসির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিসির নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড চায়না এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া ডিজেলগুলো সরবরাহ দিচ্ছে।

জাহাজ দুটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বলেন, ‌‍‘ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ রাত ১১টার মধ্যে বন্দরের আলফা অ্যাংকরে আসবে। জাহাজ দুটি থেকে কিছু ডিজেল লাইটারিং করার পর জেটিতে নেওয়া হবে।’

সূত্রে জানা গেছে, ডেনমার্কের পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমটি টর্ম দামিনি মালয়েশিয়ার জোহর বন্দর এবং ইন্দোনেশিয়ান পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...