Current date Sep 7, 2026
বিশ্ব

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে বরখাস্ত করেছেন ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তে এ পদের জন্য ট্রাম্প গুপ্তচর সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পিও এর নাম ঘোষণা করেছেন।

এক টুইটবার্তায় ট্রাম্প জানান, ‘এতদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের জন্য টিলারসনকে ধন্যবাদ। আশা করছি, নতুনজনও খুব ভালো কাজ করবে।’ উল্লেখ্য, এর মাত্র এক বছর আগে এক্সনমোবিল এর প্রধান নির্বাহী টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

এছাড়া, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রথম নারী পরিচালক হিসেবে গিনা হ্যাসপেলের নাম সুপারিশ করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিআইএ পরিচালক মাইক পম্পিওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে আমি গর্বিত।

তিনি ওয়েস্ট পয়েন্টে প্রথমস্থান নিয়ে স্নাতক শেষ করেছেন। সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন। হার্ভাড থেকে আইনে স্নাতক করেছেন। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন।

তিনি আরও বলেন, ‘সিআইএ’র উপ-পরিচালক গিনা হ্যাসপেল পম্পিওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ফলে তিনিই হচ্ছেন সিআইএর প্রথম নারী পরিচালক। এটা একটা মাইলফলক। মাইক ও গিনা এক বছরের বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছেন। তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে।’ বিবিসি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...