Current date Sep 7, 2026
খেলা

‘ঘরের মধ্যে জোর করে ঢুকিয়ে আমাকে ধর্ষণ করে শামির বড় ভাই’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ভারতীয় পেসার মহম্মদ শামির মামলায় গোপন জবানবন্দি নেওয়ার দিন ধার্য করল আদালত। আগামী ১৯ মার্চ আলিপুর আদালতে শামির বিরুদ্ধে গোপন জবানবন্দি দেবেন তাঁর স্ত্রী হাসিন জাহান। প্রসঙ্গত, ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে বধূনির্যাতন, ধর্ষণ, মারধর-সহ একাধিক অভিযোগ করেছেন হাসিন। সেই মামলার তদন্তের গতি বাড়াতেই হাসিনের গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ।

ইতিমধ্যেই এই মামলায় হাসিনকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর জবানবন্দি ভিডিও রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যেহেতু এক্ষেত্রে ক্রিকেটারের স্ত্রী অভিযোগ করেছেন, উত্তরপ্রদেশের শ্বশুরবাড়িতে তাঁকে একটি ঘরের মধ্যে জোর করে ঢুকিয়ে দেয় শামি। সেই ঘরে তাঁকে ধর্ষণ করেছে শামির বড় ভাই হাসিব আহমেদ। এক্ষেত্রে একাধিক ব্যক্তির যুক্ত থাকার অভিযোগ উঠছে। তাই ধর্ষণের বদলে গণধর্ষণের ধারা প্রয়োগ হবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা করছে পুলিশ।

সেজন্যই আগে সামির স্ত্রীয়ের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই জবানবন্দির ভিত্তিতে আদালত যদি এই মামলায় গণধর্ষণের ধারা প্রয়োগ করতে বলে তাহলে এই মামলায় শামি ও তাঁর দাদার বিরুদ্ধে গণধর্ষণের ধারাও (৩৭৬ডি) রুজু করা হতে পারে।

ইতিমধ্যেই যে মোবাইলের মাধ্যমে শামি মহিলাদের সঙ্গে চ্যাট করতেন বলে অভিযোগ, সেই মোবাইালটিও বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে। পাশাপাশি শামির চ্যাটবক্সও ঘেঁটে দেখা শুরু করেছেন গোয়েন্দারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...