Current date Sep 6, 2026
স্বাস্থ্য

চিনিযুক্ত খাবার ত্যাগ না করেও সুস্থ থাকা সম্ভব

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : খাবারের তালিকায় চর্বি, লবণ এমনকি চিনি জাতীয় খাবার থাকাকে সাধারণত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে করা হয়। এ কারণে অনেকে খাবারের তালিকা থেকে চর্বি এবং লবণ পরিহার করেন। আজকাল বলা হচ্ছে শুধু লবণ এবং চর্বি নয় বাদ দিতে হবে চিনিকেও। চিনিযুক্ত খাবার যেমন মিষ্টি, বিভিন্ন প্রকারের ফল, কোমল পানীয়, আচার জাতীয় খাবার, বিভিন্ন ধরনের মশলা এমনকি দুগ্ধজাত খাবারও এড়িয়ে চলেন।

খাবার থেকে চিনি বাদ দিতে গিয়ে খাদ্য তালিকা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকতে হয়। শুধু চিন্তায় থাকাই নয়, খাবারের তালিকা থেকে গুরুত্বপূর্ণ এবং প্রিয় খাবার বাদ দেওয়ার জন্য থেকে যেতে পারে পুষ্টি ঘাটতিও।

সম্প্রতি পুষ্টি বিজ্ঞানীরা বলছেন, চিনিযুক্ত খাবার খেয়েও সুস্থ থাকা যায়। আর চিনিযুক্ত খাবার খেয়ে সুস্থ থাকতে হলে তাদের পরামর্শ, এর জন্য বেশি বেশি শাক-সবজি খেতে হবে। খাবারের তালিকায় রাখতে হবে বিভিন্ন ধরনের শস্য জাতীয় খাবার, মটরশুটি এবং শিম জাতীয় খাবার। বেশি বেশি ফল খাওয়ারও পরামর্শ দেন তারা।

তাদের বক্তব্য, মানুষের স্বাস্থ্যের জন্য ফলমূল উপকারী উপাদান, ফল কখনোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে না। যারা বেশি চিনি জাতীয় খাবার খান প্রয়োজনবোধে তারা মিষ্টি খাওয়ার মাত্রা কমিয়ে দিতে পারেন, পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো দরকার নেই।

আর খাবারের তালিকা থেকে চিনি জাতীয় খাবার পুরোপুরি বাদ দিলে তা হবে রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্ত। খাবারের তালিকা থেকে জোর করে প্রিয় খাবার বাদ দিলে তা মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খাবার নিয়ে ভীতির সঞ্চার হতে পারে। খাবার বাছাই করতে গিয়ে মানসিক চাপ বৃদ্ধির পাশাপাশি বাড়তে পারে উৎকণ্ঠা ও হতাশা।-সিএনএন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...