Current date Sep 7, 2026
বিশ্ব

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ৪ ছেলে-মেয়ে। বুধবার রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও তাদের আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে কুরুক পাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, পাওয়াই ম্রোর স্ত্রী চংরে ম্রো (৩৫) ও তাদের শিশু সন্তান সিতু ম্রো (৯), ইয়া ইয়ং ম্রো (৫), তনকো ম্রো (৩) ও তংরুং ম্রো (২)। বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে তারা মিয়ানমার চলে যাচ্ছিল। এই সময় সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত হন এবং আহত হন চারজন। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য।

সেক্টর কমান্ডার আরো জানান, আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হচ্ছে। একটি দালাল চক্রের প্রলোভনে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু পরিবার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...