Current date Sep 7, 2026
খেলা

শ্রীলংকার বিপক্ষে খেলবেন সাকিব!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : একটু বিলম্ব হলেও চোট কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসান। ইতোমধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। খেলার মতো ফিট বিশ্বসেরা অলরাউন্ডার! তাই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলংকা যাচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। আজ বিকালে কলম্বোয় পৌঁছার কথা তার। নিদাহাস ট্রফিতে অঘোষিত ‘সেমিফাইনালে’ লংকানদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। শ্রীলংকা যাচ্ছেন তিনি। আগামীকাল শুক্রবার বাঁচামরার ম্যাচে খেলবেন তিনি!

হোমগ্রাউন্ডে জানুয়ারিতে তিন জাতি ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় কণিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। ধারণা করা হচ্ছে- নিদাহাস ট্রফির আগেই সেরে উঠবেন তিনি।

সেরেও উঠেছিলেন! তবে তাড়াহুড়ো করে অনুশীলন শুরু করায় বিপত্তিটা বাধে। এতে চোট গুরুতর আকার ধারণ করে। ফলে প্রথম পর্বে থাইল্যান্ডে চিকিৎসা করাতে যান তিনি। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বো যান। এখান থেকে ফের যান অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে দেখান। তখনই সুখবরটা পাওয়া যায়, একটি ইনজেকশন দিয়েই তিনি বলে দেন আর অস্ত্রোপচার করাতে হবে না।

দেশে ফিরেই অনুশীলন শুরু করেন সাকিব। প্রথমে ক্যাচ, পরে বোলিং প্র্যাকটিস করেন। অবশেষে স্বস্তির খবর পাওয়া গেল। তার অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...