Current date Sep 7, 2026
বিনোদন

ফের বিয়ে করছেন অ্যাঞ্জেলিনা জোলি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : হলিউডে এখন একটাই খবর ঘুরপাক খাচ্ছে, অ্যাঞ্জেলিনা জোলির বিয়ে। ফের নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

ব্র্যাড পিটের সাথে বিচ্ছেদের পর জোলিকে নিয়ে নানা খবর চাউর হয়েছিল হলিপাড়ায়। এবার সব গুঞ্জণ থামিয়ে চতুর্থবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তবে এবার আর কোনও অভিনেতা নয় জোলির চতুর্থ বর হতে চলেছেন এক ব্রিটিশ বিলিওনিয়ার।

সূত্রের খবর, তার পরিচয় নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এমনকী পাপারাৎজিরাও ক্লান্ত হয়ে পড়েছেন জোলির নতুন বরের ঝলক পাওয়ার জন্য। আজ পর্যন্ত জোলিকে নাকি তার সাথে প্রকাশ্যে কোথাও ঘোরাফেরা করতে দেখা যায়নি। তবে ঘনিষ্ঠদের কাছে জোলি জানিয়েছেন যত শিগগিরই সম্ভব চতুর্থবার বিয়েটা তিনি সেরে ফেলতে চান।

সে কারণেই ব্র্যাড পিটের সাথে বিচ্ছেদের যাবতীয় আইনি কর্মকাণ্ড সেরে ফেলতে চাইছেন তিনি। জোলির বিয়ের ঘটকালি করেছেন হলিউডের আর এক তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি। তিনিই নাকি জোলির সাথে সেই ব্রিটিশ বিলিওনিয়ারের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সূত্রের খবর পুরো পরিচয়টাই হয়েছিল জোলির স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য। এই ব্রিটিশ বিলিওনিয়ারও নাকি জোলির মতই রিফিউজিদের নিয়ে কাজ করছেন। সেই পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।

জোলি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিয়ের পর লন্ডনেই ছেলে-মেয়েদের মনিয়ে পাকাপাকি ভাবে থাকতে চান তিনি। এমনকী এই চতুর্থ স্বামীই যে তার জীবনের শেষ পুরুষ হবেন তাও জানিয়েছেন। তবে বিয়ের দিনক্ষণ নিয়ে এখনই কোনও কথা স্পষ্ট করে জানাতে চাননি অভিনেত্রী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...