Current date Oct 24, 2026
বিনোদন

হৃতিক-টাইগারের ছবিতে বাণীর জন্যে ‘নো অ্যাকশন’!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবিতে আছেন হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুর। প্রথম দুই নায়কের কথা শুনেই মনে হতেই পারে যে, ছবিটা হবে দুর্দান্ত অ্যাকশনে ভরপুর। ঠিক কী হবে পরে দেখা যাবে। কিন্তু সেখানে লাস্যময়ী বাণীর জন্যে কোনো অ্যাকশন সিকোয়েন্স থাকবে না। শুধু তাই নয়, হৃতিক আর টাইগারকে ভারসাম্যপূর্ণ করে উপস্থাপন করাটাও বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন পরিচালক।

সিদ্ধার্থ জানালেন, এ ছবির স্ক্রিপ্ট দুজনকে সাম্যাবস্থায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্ক্রিপ্ট রাইটিং এবং কাস্টিংয়ের মাধ্যমে দুই হিরো দর্শকের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবেন।

এর আগে আনন্দ ‘ব্যাং ব্যাং’ ছবিতে হৃতিককে নিয়ে কাজ করেছেন। এ ছবির স্ক্রিপ্ট যখন লেখা হয়, তখন হৃতিক আর টাইগার ছিল তার একমাত্র পছন্দের।

এরা প্রত্যেকেই পরস্পরের গুণের প্রতি শ্রদ্ধাবোধ রাখেন। কাজেই তাদের এক পর্দায় আনার কাজ কিছুটা হলেও সহজ হবে। একে অপরের কাছে পরামর্শদাতা হিসেবে আবির্ভূত হবেন। দর্শকও তাদের দেখতে মুখিয়ে আছেন। ইতিমধ্যে তারা স্ক্রিপ্টে নিজেদের অংশগুলো দেখে নিয়েছেন এবং রাজিও আছেন। এখানে আসলে কোনো প্রতিযোগিতা নেই, বলেন সিদ্ধার্থ।

এ ছবিতে আরো আছেন বাণী কাপুর। ‘বেফিকরে’ তারকা নিজের কাজে উদ্ভাসিত হবেন বলেই ধারণা পরিচালকের।

এ ছবি আসলে হৃতিক আর টাইগারের একটা গাড়ি। আর সে গাড়িতে আমি বাণীকে যাত্রী হিসেবে চাই। তিনি ইতিমধ্যে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। কাজেই তার উপস্থিতি ছবির আকর্ষণ বাড়িয়ে দেবে, যোগ করেন তিনি।

এ ছবির পরই হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালনের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘র‍্যাম্বো’র ভারতীয় সংস্করণ নিয়ে একজোট হবেন সিদ্ধার্থ এবং শ্রফ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...