Current date Sep 7, 2026
বিনোদন

হাতে ‘অস্ত্র’, চিৎকার করে বললেন ‘সালমান আমার স্বামী’!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দাবাং খানের বিয়ে নিয়ে সবসময় রহস্য চলে। মানে তিনি ঠিক কবে বিয়ে করবেন তা নিয়ে রহস্য। এই বয়সেও আকাঙ্ক্ষিত ব্যাচেলর বলিউডের এই তারকা। এখনও তার জন্যে পাগল নারীদের অভাব নেই। ওমুককে বিয়ে করতে যাচ্ছেন, বা তমুককে বিয়ে করেছেন নাকি- ইত্যাদি নিয়ে মাঝে মাঝে শোরগোল হয় বটে। কিন্তু তা বেশিদিন টেকে না। কিন্তু এবারের ঘটনা সবেচেয়ে সিরিয়াস বলাই যায়।

ওই নারীর হাতে অস্ত্র ছিল। এক বড় সাইজের ইন্ডাস্ট্রিয়াল স্ক্রু। ওটা দিয়ে তিনি দরজা ভেঙে ঢুকে পড়লেন সাল্লুর বাড়িতে। এ সপ্তাহের প্রথম দিকের ঘটনা। বাড়িতে ঢুকেই হৈচৈ ফেলে দিলেন। তখন সালমান ‘রেস ৩’ এর শুটিং করছেন আবুধাবিতে।

আসল ঝামেলা হলো, ওই নারীর দাবি তিনি সালমানের বউ। তাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। তিনি বাড়ির বাইরের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে আসতে পেরেছেন। তার হাতে বড় আকারের স্ক্রু ড্রাইভার ছিল। ওটাকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। বাড়ির দরজা খোলার পর নিরাপত্তা সংকেত বেজে ওঠে।

আরো মজার বিষয় হলো, কেউ পুলিশকে ডাকেনি। বরং ফায়ার ব্রিগেডকে কল করা হয়। তারা এসে ওই নারীর হাত থেকে অস্ত্রটা কেড়ে নিয়ে তাকে বাড়ির বাইরে নিয়ে যেতে সক্ষম হয়।

তার আচরণ খুবই আগ্রাসী ছিল। বের হওয়ার সময় তিনি চিৎকার করে বলছিলেন ‘সালমান খানা আমার স্বামী’।

পুলিশকে কেন ডাকা হয়নি তা খুবই চিন্তার বিষয়। বান্দ্রা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর পন্ডিত ঠাকুর জানিয়েছেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...