Current date Oct 24, 2026
বিনোদন

জয়ের ছবির দুই নায়িকা চূড়ান্ত

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : উপস্থাপনা দিয়ে নতুন করে আলোচনায় আসেন একসময়ের অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়। গত সপ্তাহে জানিয়েছিলেন, ‘পাপ কাহিনী’ নামে নতুন একটি ছবি পরিচালনা করতে যাচ্ছেন তিনি। আর এ সপ্তাহে জানালেন, নতুন ছবির জন্য দুজন নায়িকা চূড়ান্ত হওয়ার খবরও। জয় পরিচালিত নতুন ছবির দুই নায়িকা হলেন সোহানা সাবা ও তমা মির্জা।

‘পাপ কাহিনী’ জয় পরিচালিত তিন নম্বর ছবি। জানালেন, তাঁর পরিচালনায় তৃতীয় ছবি হচ্ছে ‘পাপ কাহিনী’। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি। নতুন ছবির শুটিং শুরু করবেন ২৮ এপ্রিল। এর মধ্যেই প্রায় সবকিছুই চূড়ান্ত করেছেন। জয় নিজেও অভিনয় করবেন, তবে নায়কের ভূমিকায় নয়। এখানে তাঁকে দেখা যাবে বাস্তব জীবনের মতোই একজন টিভি উপস্থাপকের চরিত্রে। অন্যদিকে সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। তাঁর চরিত্রটি হবে চলচ্চিত্র প্রযোজকের।

‘পাপ কাহিনী’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জয়। তিনি বলেন, ‘আমার এবারের গল্পটা মিডিয়ার দুই সেলিব্রিটি বোনকে নিয়ে। আমাদের এখানে যেমন ববিতা-চম্পা ম্যাম, বলিউডে যেমন আছেন কারিশমা-কারিনা কাপুর। এমন দুই তারকা বোনের চরিত্রে অভিনয় করবেন সাবা ও তমা। আমার ধারণা, তাঁরা খুব ভালো অভিনয় করবেন। আমি থাকব সঞ্চালকের ভূমিকায়। আর সেলিম ভাই থাকবেন চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...