Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

১৭ বাংলাদেশির লাশ শনাক্ত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নেপালের কাঠমান্ডুতে ইউএস–বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে। অন্য ৯ জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি।

আজ শনিবার রাতে নেপালে বাংলাদেশ দূতাবাসের দেওয়া তালিকায় ১৭ বাংলাদেশির লাশ শনাক্তের কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত ৪৯ জনের মধ্যে ২৮ লাশ শনাক্ত হয়েছেন। অন্যদের মধ্যে ১০ জন নেপালি ও একজন চীনের নাগরিক।

বাংলাদেশিদের লাশ আগামী মঙ্গলবার দেশে আসবে বলে আগেই জানানো হয়েছে।

লাশ শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির তালিকা দিয়েছে নেপালে বাংলাদেশ দূতাবাস।

লাশ শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশি হলেন তানভিন তাহিরা শশী, মো. রাকিবুল হাসান, মো. রফিকুজ্জামান, আকতারা বেগম, মো. হাসান ইমাম, তামারা প্রিয়ন্ময়ী, বিলকিস আরা, এস এম মাহমুদুর রহমান, পাইলট আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল আহমেদ, সানজিদা হক বিপাশা, নুরুজ্জামান এবং শিশু অনিরুদ্ধ জামান ও তামারা প্রিয়ন্ময়ী।

গত সোমবার কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৪৯ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। আরোহী অন্য ১০ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে এখন পাঁচজন বাংলাদেশে ফিরে এসেছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। অন্যদের মধ্যে একজন সিঙ্গাপুরে ও চারজন নেপালের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে আজ বিকেলে শনিবার বিকেলে কাঠমান্ডু মেডিকেল কলেজের সামনে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সেখানে উপস্থিত মৃতদের স্বজনদের বলেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন বাংলাদেশি, ৯ জন নেপালি ও একজন চীনের নাগরিক। তিনি স্বজনদের বলেন, নিহত ব্যক্তিদের বাংলাদেশি স্বজন যাঁরা এসেছেন, তাঁদের আজই লাশ দেখানোর ব্যবস্থা করা হবে। আগে নেপালিদের লাশ দেখানোর পর যে ১৫ বাংলাদেশির লাশ শনাক্ত করা হয়েছে, তাঁদের স্বজনদের লাশ দেখানো হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...