Current date Sep 7, 2026
বিশ্ব

অতিরিক্ত শপিংয়ের অভিযোগে মারিশাসের প্রেসিডেন্টের পদত্যাগ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন আফ্রিকার দেশ মারিশাসের প্রেসিডেন্ট আমিনা গুরিব ফাকিম। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

তাই আইনজীবি ইউসুফ মোহাম্মদ বলেন, জাতীয় স্বার্থে তিনি পদত্যাগ করেছেন। এর আগে তার বিরুদ্ধে একটি আন্তুর্জাতিক বেসরকারী সংস্থার ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে পোশাক ও অলংকার ক্রয়ের অভিযোগ আনা হয়। তবে তিনি যে কোন প্রকার আর্থিক অসদাচরণের কথা অস্বীকার করেছেন। ২০১৫ সালে রসায়নের অধ্যাপক গুরিব ফাকিম আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

দেশটির স্থানীয় গণমাধ্যম এল এক্সপ্রেস জানায়, গুরিব দায়িত্বরত থাকাকালীন ইতালি ও দুবাই থেকে অনেকবার শপিং করেছেন, শপিংয়ে তিনি লন্ডন ভিত্তিক এনজিও ‘প্ল্যানেট আর্থ ইনস্টিউট’ এর দেয়া ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও স্কলারশীপ এর জন্য কাজ করা এই এনজিওটির প্রতিষ্ঠাতা অ্যাঙ্গোলার ধনকুবের আলভারে সোবরিনহোর বিরুদ্ধেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ডিডব্লিউ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...