Current date Sep 6, 2026
প্রযুক্তি

মে মাসে আসতে পারে অকুলাস গো

URL copied
Share URL copied

প্রযুক্তি ডেস্ক : চলতি বছর প্রতিষ্ঠানের এফ৮ সম্মেলনে অকুলাস গো স্ট্যান্ডঅ্যালোন ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট উন্মোচনের পরিকল্পনা করছে ফেইসবুক।

ইতোমধ্যে ফেইসবুক এখন পর্যন্ত এআর/ভিআর নিয়ে “ফেইসবুকের সবচেয়ে বড় খবর” দেওয়ার ঘোষণা দিয়েছে সোশাল জায়ান্ট প্রতিষ্ঠানটি। চলতি বছর মে মাসে এফ৮ আয়োজনে এই ভিআর হেডসেট উন্মোচন করা হতে পারে বলে খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

২০১৭ সালের অক্টোবরে ফেইসবুক অধীনস্থ ভিআর হেডসেট নির্মাতা অকুলাস প্রথম তাদের স্ট্যান্ডঅ্যালোন ভিআর হেডসেট উন্মোচন করে। এর দাম রাখা হয়েছিল ১৯৯ ডলার। নতুন অকুলাস গো হেডসেটটি বানাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শিয়াওমি। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে এর দাম শুরু হবে ১৯৯ ডলার থেকে আর এ দামের হেডসেটটিতে ৩২জিবি স্টোরেজ থাকবে। ৬৪জিবি স্টোরেজে আরও বেশি দামে হেডসেটটির আরেকটি সংস্করণও আনা হতে পারে।

অকুলাস সান্টা ক্রুজ কোডনেইম ব্যবহার করা আরেকটি হেডসেট বানাতেও কাজ করছে। এটিও একটি স্ট্যান্ডঅ্যালোন প্রটোটাইপ, তবে এতে ট্র্যাকিং প্রযুক্তি রাখা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...