Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

আর্মি স্টেডিয়ামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

অনলাইন প্রতিবেদক : বাংলাদেশ দূতাবাসে নেপালে নিহত ২৩ বাংলাদেশির লাশ। এখানে তাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। আর সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা আরও হয়, বিকাল ৪টায় আর্মি স্টেডিয়ামে নিহত বাংলাদেশিদের নামাজে জানাজা সম্পন্ন হবে।

এদিকে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে নিহতদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন নেপাল সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও।

প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। ময়নাতদন্ত সাপেক্ষে বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত করারও প্রক্রিয়া চলছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...