Current date Sep 7, 2026
বিনোদন

প্রথমবার ক্যাটরিনার নায়ক হচ্ছেন বরুণ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের তরুণ অভিনেতাদের মধ্যে খুব অল্প সময়ে নিজের আলাদা একটি অবস্থান তৈরি করছেন বরুণ ধাওয়ান। অভিনয়ের পাশাপাশি এ অভিনেতা নাচের জন্যও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

এবার রেমো ডি’ সুজার নাচনির্ভর বিগ বাজেটের ছবিতে কাজ করতে যাচ্ছেন ‘দিলওয়ালে’ খ্যাত এই তারকা। এতে বরুণ প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সঙ্গে।

সম্প্রতি ছবিটির নায়ক-নায়িকা ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু পরিচালক ছবির নাম এখনো সারপ্রাইজ হিসেবেই রেখে দিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে এটি হতে যাচ্ছে ‘এবিসিডি’ সিক্যুয়েলের তৃতীয় কিস্তি ‘এবিসিডি থ্রি’।

ছবিটি সম্পর্কে রেমো ডি’সুজা বলেন, নতুন ছবিটিতে আমি বরুণকে নিয়ে কাজ করছি। যে বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে ভালো নাচ করেন। ছবিটিতে ক্যাটরিনাও রয়েছেন। তিনি বহুমুখী নাচ দিয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন।

ছবিটি নিয়ে ক্যাটরিনা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি রেমোর নতুন প্রজেক্টে যুক্ত হতে পেরে খুব আনন্দিত। বরুণ চমৎকার আবেগ দিয়ে পর্দায় নিরলসভাবে যাদু দেখাতে পারেন। নিঃসন্দেহে এটি ২০১৯ সালের সবচেয়ে আলোচিত ছবি হতে যাচ্ছে। ছবিটির জন্য আর অপেক্ষা করতে পারছি না’।

‘ভারতের বড় নাচধর্মী ছবিটিতে রেমোর পরিচালনায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় একটি অর্জন। তাছাড়া এর আগে নিউইয়র্কে ক্যাটরিনার সঙ্গে আমি মঞ্চে পারফর্ম করেছিলাম। এবার পর্দায় কাজ করতে যাচ্ছি’।

ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার। ক্যাটরিনা ও বরুণ ছাড়াও এতে অভিনয় করবেন প্রভুদেবা, রাঘাভ জুয়েল, ধর্মেশ ইয়েল্যাণ্ডে ও পুনিত পাঠক। চলতি বছর ছবিটির শ্যুটিং শুরু হবে। আর মুক্তি পাবে ২০১৯ সালের ৮ নভেম্বর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...