Current date Sep 6, 2026
স্বাস্থ্য

কানের তরুণাস্থির প্রদাহ হলে করণীয়

URL copied
Share URL copied

স্বাস্থ্য ডেস্ক : পিনা হলো কানের উপরিভাগের অংশ। এটি তরুণাস্থি দিয়ে তৈরি, যা চামড়ার নিচে থাকে। একে পেরিকন্ড্রিয়ামও বলে। কানের নিচের অংশের নাম লবিউল বা কানের লতি। আর এই পেরিকন্ড্রিয়ামে কোনোভাবে সংক্রমণ হলে পেরিকন্ড্রাইটিস সৃষ্টি হয়।

কানের যেকোনো আঘাতজনিত কারণে বা সার্জারির কারণে এই রোগের সৃষ্টি হয়। কানে পোকামাকড় কামড়ালে বা পুড়ে গেলেও এটা হতে পারে। আজকাল কিছুসংখ্যক নারী কানের লতি বাদে অন্য অংশে, অর্থাৎ কানের লতির উপরিভাগে তরুণাস্থির অংশে কান ফুটিয়ে থাকে একাধিক কানের দুল বা স্বর্ণালংকার ব্যবহারের উদ্দেশ্যে। এই রোগ হলে কানের পিনা বা অরিকল ফুলে যায়। কানে প্রচণ্ড ব্যথা হয়। পরে পুঁজ হয় এবং কানের অ্যান্টিবায়োটিক পেরিকন্ড্রিয়ামে তরুণাস্থির মধ্যবর্তী স্থানে পুঁজ জমা হয়। এতে তরুণাস্থির পচন হয়।

চিকিৎসা

এই রোগ হলে প্রথমে জীবাণুনাশক ওষুধ দিতে হবে। সাধারণত ফ্লুক্লক্সাসিলিন গ্রুপের ওষুধে ভালো উপশম হয়। আর যদি সাব পেরিকন্ড্রিয়াম এবসেস হয়, সে ক্ষেত্রে অজ্ঞান করে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...