Current date Sep 6, 2026
অর্থনীতি

মানিলন্ডারিং প্রতিরোধে যৌথ উদ্যোগের ঘোষণা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) এবং এনজিও এ্যাফেয়ার্স ব্যুরো একযোগে কাজ করার যৌথ ঘোষণা দিয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এনজিও প্রতিষ্ঠানসমূহের করণীয় শীর্ষক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাস বিরোধী আইনের বিধি-বিধান ও এ সংক্রান্ত ইস্যুকৃত নির্দেশনা অনুযায়ী এনজিও প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের দায়-দায়িত্ব এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও এনজিও প্রতিষ্ঠানসমূহ কর্তৃক অনুদান গ্রহণ ও সদস্যদের মাঝে বিতরণে যাতে মানিরন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ড বা অন্য কোন ধরণের অপরাধমূলক কাজে ব্যয় না হয় সেদিকে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।

সভায় বিএফআইইউ এর প্রধান ও ডেপুটি গভর্নর জনাব আবু হেনা মোঃ রাজী হাসান প্রধান অতিথি এবং এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কে এম আব্দুস সালাম আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফআইইউ উপ প্রধান মিজানুর রহমান জোদ্দার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...