Current date Sep 7, 2026
বিশ্ব

তাজমহলে প্রবেশে ১ এপ্রিল থেকে নতুন নিয়ম

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল পরিদর্শনে পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে তিন ঘণ্টার বেশি কোনো পর্যটক তাজমহলের ভেতরে থাকতে পারবেনা। নিয়মটি চালু হবে ১লা এপ্রিল থেকেই।

কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যদি কেউ তিন ঘণ্টার বেশী থাকতে চায় তাহলেও ব্যবস্থা রয়েছে। এজন্য তাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে অতিরিক্ত টাকা দিয়েও এটি বন্ধ হওয়ার পরে থাকা যাবে না।

অনলাইনে যারা আগের থেকে টিকিট কাটবেন তাজমহলে প্রবেশের সময় তাদের টিকিটের গায়েও সময় লিখিয়ে নিতে হবে।

এ বিষয়ে আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং জানিয়েছেন, পর্যটকদের প্রবেশ টিকিটেই সময়ের উল্লেখ থাকবে। সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে তাজমহল চত্বর থেকে বেরিয়ে আসতে হবে।

তাজমহল পরিদর্শনের জন্য এখন ভারতীয়দের ৪০ রুপি এবং বিদেশি নাগরিকদের ১ হাজার রুপির টিকিট কাটতে হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...