Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাল যেসব সড়ক বন্ধ থাকবে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বঙ্গভবন কেন্দ্রীক সড়কে যান চলাচলে বিভিন্ন নির্দেশনার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, মহান স্বাধীনতা দিবসের দিন সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্মৃতিসৌধে যাতায়াত করবেন। তাদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিতে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা থেকে সাভার পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

গাবতলী আমিন বাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু-কিশোররা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে অংশগ্রহণ করবে। আগত শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথিদের চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় সকাল ৬টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে নির্দেশনায়।

জিরো পয়েন্ট থেকে গুলিস্থান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন প্রবেশ করতে পারবে।

নির্দেশনায় আরও বলা হয়, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...