Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

‘স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কয়েদিরা এখন থেকে কারাগার থেকেই স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল কারাগার প্রাঙ্গণে ‘স্বজন’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এটুআই কর্মসূচির মাধ্যমে পাইলট প্রকল্প হিসেবে দেশের টাঙ্গাইল জেলা কারাগারে প্রথম এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে এ ব্যবস্থা চালু করা হবে।

তিান বলেন, কারাগারকে শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে নয়, সংশোধনাগারে পরিণত করতে আরেক ধাপ এগিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর। বন্দিদের জন্য পরিবারের আরও কাছাকাছি থাকতে চালু করা হলো মোবাইল ফোন সেবা। সাধারণ বন্দিরা এই সুবিধার আওতায় থাকলেও জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসীরা কারও সঙ্গেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবে না।

বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার এ কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিটি রাজনৈতিক দলের শান্তিপ্রিয় কর্মকাণ্ড চালোনোর অধিকার রয়েছে। এতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। নিরাপত্তার জন্য এক স্থান থেকে অন্য স্থানে বা দিন-তারিখ পরিবর্তন করে কর্মসূচি পালন করার কথা বলা হচ্ছে।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে। সবাই শান্তিপূর্ণ অবস্থায় তাদের গণতান্ত্রিক চর্চা করে যাচ্ছে, এতে আমাদের বাঁধা দেওয়ার কিছুই নেই। তাহলে আমরাও শান্তিতে থাকতে পারি। এই স্বাধীন দেশে শুধু বিএনপি নয়, সব দলের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

আইন সবার জন্য সমান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ফারুক হত্যাসহ সব হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হবে।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ।

এ ব্যাপারে কারাগার সূত্র জানিয়েছে, একজন কারাবন্দি সর্বোচ্চ দুটি মোবাইল ফোন নম্বর কারা কর্তৃপক্ষকে দিয়ে রাখবেন। যখন বন্দি মোবাইল ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করবেন, তখনই কারা কর্তৃপক্ষ আপনজনদের ওই দু’টো নম্বরে এসএমএস দিয়ে বন্দিদের কথা বলার দিনক্ষন জানিয়ে দিবেন। কারাগারে ডেভেলপ করা সফটওয়্যারের মাধ্যমে ভেরিফায়েড হওয়ার পর ওই দুটি নম্বরে কথা বলার সুযোগ পাওয়া যাবে।

আরো জানা গেছে, কারাবন্দিদের ফোনে কথা বলা সংক্রান্ত ‘প্রিজন লিংক’ প্রকল্পটি গ্রহণ করার পরই এটুআই’র সহযোগিতায় একটি সফটওয়্যার সাজানো হয়। এর মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। মাসে দু’বার করে পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট কথা বলতে পারবেন একজন কারাবন্দি।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...