Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতিবাংলাদেশ

চাকরিতে বেতন বাড়িয়েও দুর্নীতি কমানো যায়নি : অর্থমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে কোনো সরকারি কর্মচারী ১৬ হাজার টাকার নিচে বেতন পান না। এখন যারা দুর্নীতি করে এটা তাদের অভ্যাস এবং লোভ। মানুষের এই অনৈতিক অভ্যাস বা লোভ পরিবর্তন করা প্রায় অসম্ভব। বেতন বাড়িয়েও তাদের দুর্নীতি কমানো যায়নি। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমার শৈশব, কৈশর এমন কি যৌবনের প্রারম্ভে শুধু খাবারের অভাবে মানুষের মৃত্যু দেখেছি। কিন্তু অভাবের কারণে আজকে কোনো লোক মারা গেছে, এমন কোনো ঘটনা এখন শোনা যায় না। দেশের মৌলিক পরিবর্তন এসেছে, কোনো মানুষ এখন আর অভাবে মারা যাচ্ছে না। অভাবের কারণে কেউ আর মিথ্যা কথা বলবে না।

তিনি বলেন, ঘুষ-দুর্নীতি অভ্যাসে পরিণত হওয়ায় এর প্রতিকার পাওয়া যাচ্ছে না। তবে নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতির প্রবণতা কম।

এম এ মুহিত বলেন , এখন আর বাংলাদেশে ঝুপড়ি ঘর দেখা যায় না। দেশের গ্রামগুলো এখন সিলভার রং ধারণ করেছে। গ্রামের এই দৃশ্য আমাকে বিমোহিত করে।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে এবং জাতীয় শুদ্ধাচার বিকাশে বাংলাদেশে দীর্ঘ মেয়াদি শুদ্ধাচার কৌশল গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন সংস্থায় একই বছরের ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিবেদন জমা দেয়। তারা রাজস্ব বোর্ডে এক রকম আর স্টক এক্সচেঞ্জে অন্য রকম অডিট রিপোর্ট জমা দিচ্ছে। কিন্তু এটা অভিন্ন হওয়ার কথা। এসব ঘটনার সাথে সিএ ফার্মগুলো জড়িত বলে মন্তব্য করেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...