Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

স্বপ্ন ও সম্ভাবনার সম্মিলন পদ্মা বহুমুখী সেতু : রাষ্ট্রপতি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বাঙালির আবেগ, স্বপ্ন ও সম্ভাবনার সম্মিলন হচ্ছে বহু প্রতীক্ষিত এই পদ্মা বহুমুখী সেতু। এই সেতু দেশের অর্থনীতি, সংস্কৃতি, যোগাযোগ ও সামাজিক খাতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে এই অঞ্চলে মংলা ও পায়রা সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানি আয় ব্যাপকভাবে বেড়ে যাবে। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ (সোমবার) মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে একথা বলেন তিনি। সেতু নির্মাণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, আমি এখানে সেতুর নির্মাণ কাজের অগ্রগতি দেখে সত্যিই সন্তুষ্ট। পদ্মা সেতু আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং শিল্প ও বাণিজ্যের বিকাশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

আবদুল হামিদ বলেন, পদ্মা সেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে।

রাষ্ট্রপতি দু’দিনের সফরে পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে দুপুর ২টায় মুন্সীগঞ্জের মাওয়া অংশে সার্ভিস এরিয়া-১ পৌঁছেন। এখানে তাকে এই সেতু প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাগুফতা ইয়াসমিন এ্যামিলি এমপি, মৃনাল কান্তি দাস এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এসময় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...