Current date Sep 6, 2026
আইন-আদালতরাজনীতি

বিএনপির আট নেতার সম্পদের খোঁজে দুদক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন নতুন করে বিএনপির আরও ৮ নেতার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে নেমেছে।

সোমবার দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত একটি চিঠিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এরইমধ্যে অনুসন্ধানের জন্য দুদক দুই সদস্যের একটি কমিটি গঠন করা করেছে। যারা হলেন উপ-পরিচালক মো. সামছুল আলম, সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন।

বিএনপির যেসব নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।

চিঠিতে বলা হয়, ৩০ দিনে তাদের একাউন্ট থেকে মানিলন্ডারিং ও সন্দেহজনক লেনদেনের মাধ‌্যমে ১২৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনটি বেসরকারি ব্যাংকে আবদুল আওয়াল মিন্টুর অ্যাকাউন্ট থেকে গেলো ১১, ১৫ এবং ২০শে ফেব্রুয়ারি ৩২ কোটি টাকা উত্তোলন করা হয়। একই মাসে তার সন্তান তাবিথ আওয়ালের অ্যাকাউন্ট থেকে সন্দেহজনকভাবে উত্তোলন করা হয় ২০ কোটি টাকা।

২৭শে ফেব্রুয়ারি বিএনপি নেতা মোর্শেদ খানের একটি অ্যাকাউন্ট থেকে ১৮ কোটি টাকা উত্তোলন করা হয়। তার ছেলে ফয়সাল মোর্শেদ খানের অ্যাকাউন্ট থেকেও গত ২৬শে ফেব্রুয়ারি উত্তোলন করা হয় ৯ কোটি টাকা।

ড. খন্দকার মোশাররফ হোসেন গত ৩ মার্চ থেকে ১২ই মার্চের মধ্যে একটি বেসরকারি ব্যাংক থেকে ২১ কোটি টাকা উত্তোলন করেছেন। তার অ্যাকাউন্টের ছয়টি চেকে টাকা তোলা হয়েছে ঢাকার বাইরে থেকে।

গেলো ২৮শে ফেব্রুয়ারি এবং ৪ মার্চ ঢাকা ব্যাংকে মির্জা আব্বাসের অ্যাকাউন্ট থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করা হয়।
এছাড়া, নজরুল ইসলাম খান এবং হাবিবুন্নবী খান সোহেলের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ৭ কোটি টাকা ‘সন্দেহজনক লেনদেন’ হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...