Current date Oct 23, 2026
Lead Newsঅর্থনীতি

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যা গত অর্থবছরে ছিল ৭ দশমিক ২ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ ডলার। যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৬১০ ডলার। এ হিসেবে মাথাপিছু আয় বেড়েছে ১৪২ ডলার।

জাতীয় অর্থসূচকের এ উন্নতির জন্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...