Current date Sep 6, 2026
অর্থনীতি

রমজান উপলক্ষে আসছে আড়াই হাজার টন ছোলা ও ডাল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কম দামে বিক্রির জন্য টিসিবি বিশ্বের বিভন্নি দেশ থেকে তেল, চিনি, মশুররির ডাল, ছোলা, এবং খোরমা খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে। এরমধ্যে খুব শীঘ্রই অস্ট্রিলিয়া হতে আমদানীকৃত এক হাজার টন ছোলা ও দেড় হাজার টন মশুর ডাল চট্রগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। অন্যান্য পণ্য সামগ্রী রমজানের আগেই এসে পৌঁছবে এবং রাজধানীসহ সব জেলা শহরে ডিলারের মাধ্যমে কম দামে তা বিক্রি করা হবে।

এসময় রমজান মাসে বাজার মূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে টিসিবির কার্যক্রম পর্যালোচানা করে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী।

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু এবং মোহাম্মদ হাছান ইমাম খাঁন বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে টিসিবি চেয়ারম্যান জানান, আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সরকারের পরিকল্পনা অনুয়ায়ী ২০০০ মে. টন চিনি, ১৫০০ মে. টন মশুর ডাল, ১০০০ মে. টন (১০,৮৬,৯৫৭ লি.) তেল, ১,৯৫৫ মে. টন ছোলা এবং ১০০ মে. টন খেজুর ক্রয় করবে টিসিবি।

এরমধ্যে অস্ট্রেলিয়া হতে আমদানকৃত ছোলা ও মশুর ডাল অতিদ্রুত চট্রগাম বন্দরে এসে পৌঁছাবে এবং তা খালাস করে টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলোতে গুদামজাত করা হবে। এরপর রমজান উপলক্ষ্যে সকল জেলা শহরগুলোতে ১৮৭টি ট্রাক এর মাধ্যমে টিসিবির পণ্য ভোক্তাদের কাছে বিক্রয় করা হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...