Current date Oct 25, 2026
Lead Newsবাংলাদেশ

দুই বাসের পাল্লায় এবার চলৎশক্তি হারাচ্ছেন এক নারী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে এবার দুই পায়ের শক্তি হারাতে বসেছেন আয়েশা খাতুন (২৫) নামের এক নারী। তিনি ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আয়েশার স্বামী তানভীর আহমেদ তাহের চিকিৎসকের উদ্বৃতি দিয়ে সমকালকে বলেন, তার স্ত্রীর মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে গেছে ও স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। এ কারণে তিনি দুই পায়ের শক্তি হারিয়েছেন। তিনি বসতে ও হাঁটতে পারছেন না। চিকিৎসক বলেছেন, তার পায়ের শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

গত বৃহস্পতিবার সকালে নিউমার্কেট এলাকায় আয়েশা ও তার সাড়ে ছয় বছরের মেয়ে আহনাবকে বহনকারী রিকশাটিকে দুটি বাস দু’দিক থেকে চাপ দেয়। এতে রিকশাচালকসহ মা-মেয়ে আহত হন। তবে আহনাব ও রিকশাচালকের আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নেন। একটি বাসের চালককে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ। অন্য বাসের চালক পালিয়ে যায়।

গত মঙ্গলবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে দুটি বাসের প্রতিযোগিতায় হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার নিউমার্কেট এলাকায় ওই ঘটনা ঘটল।

তানভীর জানান, তাদের বাসা লালবাগের আজিমপুরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রিকশায় আহনাবকে ধানমণ্ডিতে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন আয়েশা। রিকশাটি নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে গেলে দুটি বাসের প্রতিযোগিতার মাঝখানে পড়ে।

এ ঘটনায় তানভীর বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। একটি বাসের চালক মোজহারুল ইসলাম ওরফে শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি তদন্ত করছেন নিউমার্কেট থানার এসআই মতিউর রহমান। তিনি সমকালকে জানান, মোজহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়। অন্য চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে তানভীর বলেন, চালকের আগে যাওয়ার প্রতিযোগিতায় আমার সংসার তছনছ হয়ে গেল। আমার স্ত্রীর অচল হয়ে পড়লে আমার ছোট দুই মেয়েকে কে দেখবে। ছোট মেয়েটার বয়স মাত্র সাড়ে তিন বছর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...