Current date Sep 6, 2026
বিনোদন

অবশেষে মুখ খুলছেন শ্রীদেবীর বোন!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেছেন বলিউডের এক সময়ের প্রধান নায়িকা শ্রীদেবী। তার মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি। মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে নানা রকম আলোচনা। এদিকে জানা গেছে নিজের বোন শ্রীলতার কারণে তার জীবন নাকি দুর্বিষহ হয়ে উঠেছিল। গত শনিবার দুবাইয়ে শ্রীদেবীর অকাল মৃত্যুর পর দুই বোনের তিক্ততার বিষয়টি নতুন করে উঠে আসে। কিন্তু বরাবরের মতো চুপ আছেন শ্রীলতা। আপন বোনের মৃত্যুতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়াও জানাননি তিনি।

তবে গত বুধবার মুম্বাইয়ে শ্রীদেবীর শেষকৃত্যের পর একটি সূত্রের বরাত দিয়ে ভারতের এবিপি আনন্দ জানিয়েছে, নীরবতা ভাঙতে যাচ্ছেন শ্রীলতা। তাই জল্পনা তুঙ্গে উঠেছে- কী বলতে পারেন শ্রীদেবীর বোন শ্রীলতা?একটি সূত্রের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যেই শ্রীলতা নীরবতা ভেঙে বোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রীদেবীর মৃত্যুর পর যে পর পর নাটকীয়, বিস্ফোরক তথ্য সামনে এসেছে, সে ব্যাপারে কি কিছু নতুন চমকে দেয়া খবর দিতে পারেন শ্রীলতা- সেই জল্পনা চলছে তার মুখ খোলার সম্ভাবনা জানাজানি হওয়ার পর।

দুই বোনের মধ্যে দেয়াল গড়ে উঠেছিল দুই দশক আগে। সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছিলেন দু’জনে। কিন্তু শ্রীদেবীর স্বামী বনি কাপুর নিজে উদ্যোগ নেন দু’জনের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর। দুই বোন সংঘাত থামিয়ে সম্পর্ক স্বাভাবিক করে নেন। এর পর থেকে শ্রীদেবীর মায়ের মৃত্যুর পর শ্রীলতাই তার পাশে থাকতেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...