Current date Sep 6, 2026
রাজনীতি

আওয়ামী লীগকে আয়নায় মুখ দেখার পরামর্শ মির্জা ফখরুলের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ‘দুর্নীতিপরায়ন দল’ হিসেবে আখ্যায়িত করার পর আওয়ামী লীগকে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটিকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

আওয়ামী লীগকে উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘সংসদে বেশ কিছু আপত্তিকর কথা বলা হয়েছে। একটি বৃহত্তম রাজনৈতিক দল (বিএনপি) যার প্রতিষ্ঠার পর থেকে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, যে দল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে; সেই দলটিকে বলা হলো দুর্নীতি পরায়ন দল।’

তিনি আরও বলেন, “এই কথা বলার আগে তো নিজেদের মুখ দেখতে হবে।…মানুষ কি বলে আপনাদের সম্পর্কে তা শুনতে হবে তো।’

তিনি অভিযোগ করে বলেন, ‘মেগা প্রজেক্টগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা নিয়ে গেছে। দেশের মানুষ খুব ভালো করে জানে, কারা দুর্নীতি করছে, কারা দুর্নীতি করছে না।”

‘যেনতেন নির্বাচন করতে’ সরকার খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের কারাগারে নিচ্ছে বলেও অভিযোগ করে দলটির মহাসচিব। একই সঙ্গে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ে নেতাকর্মীদের আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডবোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...