Current date Sep 6, 2026
স্বাস্থ্য

আজ বিশ্ব ঘুম দিবস: ভালো থাকতে যা করবেন এবং করবেন না

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য ঠিক রাখার অন্যতম শর্তের মধ্যে পড়ে স্বাস্থ্যকর ঘুম। মানে গভীর ঘুম। বলা হয়, প্রতিরাতে ৮ ঘণ্টা ঘুম না হলে ধীরে ধীরে ক্ষয়ে আসবে জীবনীশক্তি। ঘুম না হলে স্ট্রেস ভর করবে, শারীরিক গঠন নষ্ট হবে এবং অস্বস্তিবোধ হবে। আজ বিশ্ব ঘুম দিবস। তাই এখানে ঘুম সম্পর্কে কী করবেন এবং কী করবেন না তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১. ঘুমের আগে গভীরভাবে শ্বাস টেনে নিন এবং শ্বাস ছেড়ে দিন। এতে যাবতীয় মানসিক ও শারীরিক চাপ কমে আসবে। ঘুমের জন্যে দ্রুত প্রস্তুত হয়ে যাবে দেহ। আপনি টানা ৫ মিনিট ধরে হলকাভাবে শ্বাস-প্রশ্বাসের এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। ঘুম আসবে শিশুর মতো।

২. ঘুমের ঘণ্টাখানেক আগ থেকে সব গেজেট থেকে মুক্তি নিতে হবে। স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার, টেলিভিশন বন্ধ করে দিন। ঘুমের জন্যে প্রস্তুতি নিতে থাকুন। প্রযুক্তিযন্ত্র থেকে ব্লুলাইট বেরিয়ে আসে যা মস্তিষ্ককে উত্তেজিত করে। এতে ঘুম চলে যায়।

৩. সঙ্গীত থেরাপি
বিছানায় গা এলিয়ে দিয়ে হালকা মিউজিক শুনতে পারেন। হালকা মেজাজের সঙ্গীত থেরাপির মতো কাজ করে। যেমন- পাখির গান, জলপ্রপাতের শব্দ বা বনের শব্দ ইত্যাদি ঘুম আনে খুব দ্রুত।

৪. সুঅভ্যাসে মন দিতে হবে। উত্তেজনাপূর্ণ উপন্যাস কিংবা ধুম ধাড়াক্কা সিনেমা দেখে কিন্তু ঘুমের আমেজ নষ্ট হয়ে যায়। শান্তিপূর্ণ ঘুমের জন্যে দেহ-মনে শান্তি দরকার। ঘুমানোর জন্যে পরিবেশ দরকার। তাই সুন্দর পরিবেশ তৈরি করা বা মনটাকে হালকা করার অভ্যাস গড়ে তুলুন।

৫. খাদ্য তালিকা ঠিকঠাক করতে হবে। রাতে পেটপুরে খাবেন না। এতে করে অস্বস্তিবোধ হয়। ক্যামোমাইল চা কিংবা একমুঠো বাদাম খেয়ে নিতে পারেন।

৬. প্রেরণাদায়ক মানসিকতা তৈরি করুন। ঘুমের প্রস্তুতির আগে কয়েক মিনিট এ কাজে ব্যয় করবেন। মনে মনে কিছু ইতিবাচক কথা বলুন। যেমন- আজ আমি গভীর ঘুম দেবো কিংবা নিরাপদে শান্তির বিশ্রাম দেবো নিজেকে।

৭. হতে পারে আপনি নিদারুণ স্ট্রেস এবং উদ্বেগ নিয়ে বিছানায় উঠেছেন। এ ধরনের অবস্থার আসল কারণ চিহ্নিত করতে হবে। কাজটা একটু কঠিন হতে পারে। কিন্তু একবার বুঝে নিয়ে নিজেকে সামলে নেওয়া সহজ হবে। ঘুম আসবে গভীর হয়ে।

৮. সবশেষের পরামর্শ হলো, সমস্যা দূর না হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিন্তু ঘুমকে অবহেলা করা যাবে না। ঘুম দিবসে নিয়মিত গভীর ঘুম হোক আপনার প্রতিদিনের সঙ্গী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...