Current date Sep 6, 2026
রাজনীতি

আদালতের বিষয় রাজনীতিতে টেনে আনছে বিএনপি : কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি আদালতের বিষয় রাজনীতির মাঠে টেনে এনে পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের।

দুর্নীতির মামলায় খালেদার সাজা এবং জামিন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তিনি বলেন, “সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করে না। বিএনপির নেতারা আদালতের বিষয় রাজনীতির মাঠে নিয়ে এসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।”

বৃহস্পতিবার ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, “অন্যায় যেই করুক, সরকার কাউকে ছাড় দেয়নি। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় ৩৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার বেশিরভাগ আসামি আওয়ামী লীগ পরিচয়ের। কিন্তু আদালত এবং বিচারের কাছে এসব পরিচয়ে কাজ হয়নি।”

বিএনপির নেত্রীর সাজা, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়া এবং জামিন পেতে দেরির পেছনে সরকারের হাত রয়েছে বলে দলটির নেতাদের অভিযোগ।

ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করে হাই কোর্ট থেকে চার মাসের জামিন পেলেও দুদকের আবেদনে পরে জামিন আগামী রোববার পর‌্যন্ত স্থগিতও হয়ে গেছে।

এরপর বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদসহ দলটির নেতারা আদালত ও সরকারের ভূমিকার সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির মহাসচিব এবং দলের নেতারা যেসব অভিযোগ করেন, সেসব ভিত্তিহীন। সরকার খালেদা জিয়ার মামলায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

“বিএনপি অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করছে। আদালতের বিষয় নিয়ে বিএনপি অহেতুক বিষোদ্গার করছে। সরকার নিজেদের লোককেও ছাড় দেয়নি।”

তিনি বলেন, “আগামী রোববার আপিল বিভাগে খালেদা জিয়ার মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে, তার আগে এটা নিয়ে বিএনপি কেন অপপ্রচার চালাচ্ছে? বিএনপির অপপ্রচারে দেশের জনগণ কখনো সাড়া দেয়নি, ভবিষ্যতেও দেবে না।”

একাদশ জাতীয় নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সামনে নির্বাচন। এ জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশে স্থিতিশীলতা থাকুক, এ জন্য কাজ চলছে। নির্বাচনে সিদ্ধান্ত হবে কে ক্ষমতায় আসবে।

“আমরা জোর করে নির্বাচন করিনি, ক্ষমতায় থাকিনি। নির্বাচন করে ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে সরে গেছি। জোর করে ক্ষমতায় থাকার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে। জনগণ চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, না চাইলে ক্ষমতায় থাকবে না।”

নির্বাচনের বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের ভুল-ত্রুটি থাকতে পারে। অতীতে কেউ এর চেয়ে ভালো সরকার দিতে পারেনি, দিতে পারবেও না।

“শুধু সভা-সমাবেশ করলেই চলবে না। ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট দেওয়ার অনুরোধ করতে হবে। সরকারের উন্নয়ন এবং সামগ্রিক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।”

আগামী ২২ মার্চ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে বলে জানিয়ে তিনি বলেন, “সরকারের উন্নয়ন প্রচেষ্টার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে।”

নেপালে বিমান দুর্ঘটনা নিয়ে কাদের বলেন, “সরকার প্রথম থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী গতকাল মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেন। এছাড়া মরদেহ শনাক্ত করতে ডিএনএ টেস্ট করার জন্য দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দল পাঠানো হয়েছে। হতাহতদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে সরকার।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...