Current date Sep 6, 2026
খেলা

আফগানদের ২৫ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : একটি দু’টি নয় আফগানিস্তানের জালে গুণে গুণে ২৫টি গোল জড়ালো বাংলাদেশ। আর তাতেই কেল্লাফতে! নিশ্চিত হয়ে গেল এশিয়া কাপ হকি বাছাইপর্বের সেমিফাইনাল।

ওমানে অনুষ্ঠিত গোল বন্যার এই ম্যাচে লাল-সবুজের ১১ খেলোয়াড়ের মধ্যে গোল করেছেন ৯জনই। হ্যাটট্রিক উদযাপনে মাতেন ৬ জন। এরা হলেন আরশাদ হোসেইন, আশরাফুল ইসলাম, মামুনুর রহমান চয়ন, দ্বীন ইমন, রাসেল মাহমুদ জিমি ও রোমান সরকার।

জোড়া গোল উপহার দেন হাসান জোবায়ের নিলয় ও ফরহাদ শিটুল। অপর গোলটি আসে নাইম উদ্দিনের কাছ থেকে। হ্যাটট্রিকম্যান দ্বীন ইমন ও রোমান সরকার চারবার করে লক্ষ্যভেদ করেন।

থাইল্যান্ড ও হংকংকে বড় ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার আফগানিস্তানকে ২৫ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ।

সেমিতে পুল ‘বি’র চ্যাম্পিয়ন বাংলাদেশ লড়বে পুল ‘এ’র রানারআপ দল শ্রীলঙ্কার বিপক্ষে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...