Current date Sep 7, 2026
বিনোদন

আবারও কক্সবাজারে ফিরেছেন টালিগঞ্জের নায়িকা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ‘যদি একদিন’ ছবির শেষ লটের শুটিং শুরু হয়েছে। গায়ক তাহসান খান ও কলকাতার শ্রাবন্তী অভিনীত ছবিটির শুটিংয়ে অংশ নিতেই আবারও ঢাকায় এসেছেন টালিউডের নায়িকা শ্রাবন্তী। কক্সবাজারে শেষ লটের শুটিং শুরু হয়েছে আর সেখানেই অংশ নিয়েছেন এ নায়িকা।

ছবিটির শুটিং শুরু প্রসঙ্গে পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘কক্সবাজারে ‘যদি একদিন’ ছবির শেষ দিকের কাজ শুরু করেছি। টালিউড অভিনেত্রী শ্রাবন্তী ও গায়ক তাহসান খান দু’জনেই শুটিংয়ে কাজ শুরু করছেন। দর্শকদের সুন্দর গল্পের একটি পরিচ্ছন্ন ছবি উপহার দিতে চাই। ছবিটির গল্পের দর্শকরা আশা করি ভালো কিছু পাবেন।’

ছবিটি নিয়ে শ্রাবন্তী বললেন, ‘ছবিটিতে একটি সুন্দর গল্প আছে। এছাড়া প্রেম-ভালোবাসা, গান সব কিছুই থাকছে। দর্শকের ভালো লাগবে আশা করছি। আর পরিচালক রাজের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গায়ক তাহসান ও অন্য শিল্পীরা খুবই আন্তরিক। সবার কাছে সহযোগিতা পাচ্ছি। ছবিটির শুটিং শেষ হলেই আবার উড়াল দেব কলকাতায়।’ এ ছবিতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান, সাবেরী আলম প্রমুখ।

ছবিটির পরিচালনায় রয়েছেন খ্যাতনামা পরিচারক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বাংলাদেশের একক প্রযোজনার কোনো ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন টালিউডের এ অভিনেত্রী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...