Current date Jul 23, 2026
বিশ্ব

আমাদের আফ্রিকান ভাইদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই : এরদোগান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার পাঁচদিনের আফ্রিকান সফর শনিবার শেষ করেছেন। সফর শেষে তিনি বলেন, নতুন এক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার এ সময়টিতে আমরা আফ্রিকার সঙ্গে হাঁটতে চাই।

তিনি বলেন, আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। আলজেরিয়া, মৌরতানিয়া, সেনেগাল ও মালিতেও যোগাযোগ করেছি।-খবর আল জাজিরা।

এরদোগান বলেন, আমরা আফ্রিকাকে ভালবাসি। আমাদের আফ্রিকান ভাইদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই।

৪০টিরও বেশি মাছ ধরার নৌকা মৌরতানিয়ার পানিতে সক্রিয় রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা এমন নীতিতে চলবো, যেটা সবার জন্য ভাল। যেটা দিয়ে সবাই উপকৃত হবেন।

আফ্রিকার জি৫ সাহিল যৌথ বাহিনীতে ৫০ লাখ ডলার সহযোগিতা করবে তুরস্ক। সাহেল অঞ্চলে সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে জি৫ সাহেল যৌথ বাহিনী। এ লড়াইকে জোরদার করতেই তুরস্ক সহায়তা করতে যাচ্ছে।

পশ্চিম আফ্রিকার উত্তরের মরুময় সাহারা ও দক্ষিণের আদ্র ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলটি সাহিল নামে পরিচিত। এ অঞ্চলে হালকা তৃণভূমি ও ঝোপঝাড় দেখতে পাওয়া যায়।

এরদোগান তার নিজস্ব ওয়েবসাইটে বলেন, গত কয়েক বছরে আমরা ওই অঞ্চলের উন্নয়নে ব্যাপক সহযোগিতা করেছি। মালিতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আমরা ভূমিকা রাখতে চাই।

মালিতে তুরস্কের প্রেসিডেন্টি হিসেবে এটাই এরদোগানের প্রথম সফর ছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...