Current date Jul 23, 2026
বিশ্ব

আমিই হানাদার সেনাদের চড়িয়েছি: ফিলিস্তিনি বীরকন্যার স্বীকারোক্তি

URL copied
Share URL copied

আন্তহর্জাতিক ডেস্ক : অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই হানাদার সেনাকে চড় ও লাথি দেয়ার কথা আদালতে স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের আইকন বীরকন্যা আহেদ তামিমি।

শত্রুপক্ষের আদালতে দাঁড়িয়ে ১৭ বছরের এ সাহসী কিশোরী বলেছে, আমিই হানাদার সেনাদের চড়িয়েছি, লাথি দিয়েছি।

আহেদ আরও বলে, অবৈধ দখলদারদের অধীনে কোনো ন্যায়বিচার হতে পারে না। একটা অবৈধ আদালতে আমাদের বিচার চলছে।

এর পর ইসরাইলি আদালত আহেদকে আট মাসের কারাদণ্ড ও ১৪০০ ডলার জরিমানা করে বলে জানিয়েছেন তার আইনজীবী গ্যাবি লাস্কি।

ইসরাইলি আইনজীবী লাস্কি এ আইনি প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে বলেন, আহেদের মতো অন্য ফিলিস্তিনি তরুণদের প্রতিবাদ ও প্রতিরোধ থেকে দূরে রাখতেই তাকে এমন শাস্তি দেয়া হয়েছে।

আহেদের মায়ের ক্ষেত্রে বিচারক একইভাবে স্বীকারোক্তির অনুমতি দেন। তার বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছিল।

আহেদের বাবা বাসেম বলেন, এটি পুরোপুরি অবিচার। ফিলিস্তিনিদের দমন করতেই এই সাজানো বিচারের আয়োজন করা হয়েছিল। তার মেয়ে স্বীকারোক্তি দিতে রাজি হয়েছে এ জন্য যে, তাকে তিন বছর কারাদণ্ড দেয়ার হুমকি দেয়া হয়েছিল।

কারাগারে আহেদ পড়াশোনা করে সময় কাটায় বলে জানান তার বাবা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...