Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

আমি নিজের হাতে সুইচ বন্ধ করি: প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ আমাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ সম্পদ, তাই বিদ্যুৎ ব্যবহারে সবার সচেতন ও মিতব্যয়ী হওয়া উচিত। আমি যখন ঘর থেকে বের হই তখন নিজের হাতে সুইচ বন্ধ করি। এতে আমার সম্মান যায় না। নিজের কাজ নিজে করার মধ্যে সম্মানহানির কিছু নাই। আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন সুইচটি বন্ধ করে যান।

আজ বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি সুইচ বন্ধ করে রাখেন তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে আপনাদেরই উপকার হবে, দেখবেন মাস শেষে বিদ্যুৎ বিল কম আসছে। এক ওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয়, আমরা আপনাদের কাছ থেকে সেই দাম নিই না। বিদ্যুৎখাতে আমরা ভতুর্কি দিই। খরচের চেয়ে অনেক কম দামে আপনারা বিদ্যৎ পান।

প্রধানমন্ত্রী এদিন আরও ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দেশে মোট ৫১টি উপজেলা বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...