Current date Oct 25, 2026
Lead Newsবাংলাদেশ

আস্থা ও বিশ্বাসের জায়গায় পৌঁছেছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : অতীতের যেকোনো সময়ের চেয়ে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। পুলিশ জনগণের জানমাল রক্ষায় অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্তমান পুলিশ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক-২০১৮ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে পুলিশ বাহিনীর স্বপ্ন দেখতেন বর্তমান পুলিশ বাহিনী সে অবস্থানে এসেছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার পুলিশের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এটা আরো বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান সরকার জনমুখি পুলিশি ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতোমধ্যে ৮০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দিয়েছেন। এটা ক্রমান্নয়ে আরো বৃদ্ধি করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সেবা দিয়ে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। মাঠ পর্যায়ে পুলিশের সুনাম আরো বৃদ্ধি করতে হবে। বর্তমানে মাদক সবচেয়ে বড় সমস্যা। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। মাদক নির্মূলেও আমদের রোল মডেল হতে হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে পুলিশকে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় দেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, পুলিশ প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। পুলিশকে মানুষের পাশে দাড়াতে হবে। সদস্যা শুনে সমাধানের চেষ্টা করতে হবে। ২০১৮ সালে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মতিঝিল থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও তেজগাঁও থানার ওসি মো. মাজহারুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমান পুলিশ বাহিনীতে প্রায় ২ লাখ সদস্য রয়েছে। প্রাচীন এবং ঐতিহ্য এই সংগঠেনর এই প্রথম অভিষেক অনুষ্ঠিত হলো। বর্তমানে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ১০১ জন।

অনুষ্ঠানের সংগঠনের নেতারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, পুলিশের র‌্যাংক ব্যাজ, অবসরে যাওয়ার পর রেশন প্রদান, পুলিশ হেফাজতে মৃত্যু আইন সংস্কার, ওসির (পরিদর্শক) পদ বহাল রাখা, কর্মরত অবস্থায় নিহত হলে ২০ লাখ টাকা অনুদান দিতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...