Current date Jul 20, 2026
Lead Newsবিশ্ব

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা, নিহত ৫০

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় রোববার (১৯ জুলাই) ভোরে ইরানের কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে চালানো মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বান্দার খামির শহরের দুই ইরানি কিশোরী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে দূতাবাস জানায়, নিহত দুই কিশোরীর নাম সোগান্দ দার্দমান্দ এবং ফাতেমা জাহরা আকবারি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের এসব বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি বিবৃতি কিংবা ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কর্মকর্তারা এখনও কোনো তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে বান্দার আব্বাস ও কেশম দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও কারণ প্রথমদিকে তদন্তাধীন ছিল।

পরে মেহর নিউজ জানায়, স্থানীয় সময় আনুমানিক ভোর ৩টা ৪০ মিনিটে কেশমের কাছে একটি স্থাপনায় হামলা হয়েছে এবং এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা বলে উল্লেখ করা হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন। দেশটির মানবসম্পদ ও সামাজিক...

Lead Newsবাংলাদেশ

৪৭তম বিসিএসের ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করেছে...