Current date Oct 31, 2026
বিনোদন

ইসলাম নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ইরানে অনন্ত জলিল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ইসলামের শান্তির বিষয়টি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা তাবেশের বৈঠক করেছেন সিনেমা অভিনেতা, নির্মাতা এবং প্রযোজক অনন্ত জলিল

সোমবারের সেই বৈঠকে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ফারাবি ফাউন্ডেশন এর সহযোগিতা চেয়েছেন অনন্ত জলিল। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ফারাবি ফাউন্ডেশন।

বিবৃতিতে আলিরেজা তাবেশ বলেন, “আমরাও বাংলাদেশের সঙ্গে যৌথ সিনেমা প্রকল্পে কাজ করতে আগ্রহী। তবে প্রথমেই এমন একটি চিত্রনাট্য লিখতে হবে যেটা দুপক্ষকেই সন্তুষ্ট করবে। এটা খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশের অনন্ত জলিল বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করতে চান। বিশ্ব চলচ্চিত্র এবং আমাদের আঞ্চলিক চলচ্চিত্র শিল্পেরও উচিত এই বিষয়ে কাজ করা।”

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “তিনি বিশ্বের কাছে ইসলামের সত্যিকার চিত্র এবং শান্তির ইসলামের চেহারাটি তুলে ধরতেই একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান। ইয়েমেন ও সিরিয়ায় অসংখ্য মুসলিম যন্ত্রণায় ভুগছে। অথচ ইসলাম হলো একটি শান্তি ও বন্ধুত্বের ধর্ম। আমি আমার ধারণা এবং চিন্তাগুলো ইরানের কাছে নিয়ে এসেছি, সেগুলোকে একটি চলচ্চিত্রে রুপদানের জন্য।”

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...