Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রূপালী ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম মাননীয় অর্থ উপদেষ্টার নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

এছাড়াও চীফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...