Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

উন্নয়নশীল এই বাংলাদেশ সমালোচকদের মুখে এক চপেটাঘাত : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় স্বাধীনতার পর যারা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তাদের মুখে এখন চপেটাঘাত পড়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের মাসব্যাপী একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে একটি মহল বলতো, এ দেশ স্বাধীন হয়ে কী করবে। তারা তলাবিহীন ঝুড়িই হবে। আমি মনে করি সেসব সমালোচনাকারীদের মুখে এখন চপেটাঘাত পড়েছে এবং বাঙালিরাই তা করেছে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ভারতের কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারি ‘শান্তি’ শীর্ষক এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেইন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গ্যাঞ্জেস আর্ট গ্যালারি পরিচালক স্মিতা বাজোরিয়া এতে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদের লেখা ‘আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়কও উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার বিষয়টি বিশ্বের স্বীকৃতি অর্জন করেছে। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদক্ষেপ অনুসরণ করায় আমরা এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।’ শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বল্পোন্নত দেশের পর্যায়ে রেখে গিয়েছিলেন, কিন্তু ৩৮ বছরেও বাংলাদেশ আর কোন মর্যাদায় উন্নীত হতে পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। আমরা এখন অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর কৌশল শিখেছি। এখন আমরা অন্যের ওপর নির্ভরশীল নই। আমরা প্রমাণ করেছি, আমরা নিজেরাই নিজেদের দেশের উন্নয়ন করতে পারি।’

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...