Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল লুট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় দাওয়াত খাইয়ে একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল নিয়ে পালিয়েছে ভাড়াটে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নয়জনকে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী ও হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ফতুল্লার বেলপাড়া এলাকায় আলী আহাম্মদ নামের এক ব্যক্তির চারতলা বাড়ির চতুর্থ তলা ভাড়া নেয় এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে ওই ভাড়াটে বাড়িওয়ালা আলী আহাম্মদের বাড়ির লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরপর আজ সকাল নয়টায় পরিবারের সদস্যদের মধ্যে নয়জনকে অচেতন অবস্থায় প্রতিবেশী তোফায়েল ও মতিন হাসপাতালে এনে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ওই বাড়ি কে কবে ভাড়া নিয়েছিল, ওই বাসায় কতজন দাওয়াত খেয়েছেন, যাঁরা অচেতন হয়েছেন তাঁদের মধ্যে সম্পর্ক, কী পরিমাণ মালামাল লুট হয়েছে—এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া নয়জনের মধ্যে রয়েছেন বাড়িওয়ালা আলী আহাম্মদ (৬০) ও তাঁর স্ত্রী (নাম জানা যায়নি), জান্নাত (৭), আলী হোসেন (৯), সালমা (২৫), সুমাইয়া (৭), জোহুরা (৩০), হাবিবা (১৫) ও পপি (২৫)।

এসআই জানান, ঘটনাটি সংশ্লিষ্ট ফতুল্লা থানাকে জানানো হয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...