Current date Sep 6, 2026
রাজনীতি

একই স্থানে বিএনপি ও মহিলা আওয়ামী লীগের সমাবেশ, কেএমপির নিষেধাজ্ঞা

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগ নগরীর শহীদ হাদিস পার্কে একই দিনে, একই সময়ে সমাবেশ ডেকেছে। এতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহীদ হাদিস পার্কে সব ধরণের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

একই দিনে একই সময়ে এবং একই স্থানে পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দল সমাবেশ আহ্বান করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কেএমপির কমিশনার মো. হুমায়ুন কবির পিপিএম।

কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ১০ মার্চ শহীদ হাদিস পার্কে শনিবার বিকেল ৩টায় সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়। একই দিন একই সময়ে মহিলা আওয়ামী লীগ হাদিস পার্কে সমাবেশ করার জন্যও অনুমতি চায়। একই দিনে একই সময়ে একই স্থানে দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক সংগঠন সমাবেশ করার অনুমতি চাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১০ মার্চ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হাদিস পার্ক ও সংলগ্ন এলাকায় সকল প্রকার সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই ব্যাপারে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, ওখানে ১০ তারিখে মহিলা আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করেছে।

অপরদিকে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজারুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের খুলনা বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দল হাদিসপার্কে সমাবেশ আহ্বান করেছে। যাতে আমাদের অনুমতি দেয়া না হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...