Current Date:Apr 23, 2026

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২শ ১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২শ ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অটোগ্যাসের দাম ৫৫ দশমিক ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

Share