Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

কর্মক্ষেত্রে নারীদের মূল স্রোতে আসতে হবে : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নারীদের জ্ঞানার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে হবে। নিজের মেধাকে কাজে লাগিয়ে সামনে অগ্রসর হতে হবে। বেশি করে পড়ালেখা করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা যাতে মূল স্রোতে আসতে পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীদের বসে থাকলে হবে না। অধিকার নিশ্চিতে নিজের পায়ে দাঁড়াতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। অর্থনৈতিকভাবে নারীদের স্বনির্ভর হতে হবে। নারী উন্নয়ন বাস্তবায়নে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আমাদের উচ্চ আদালতে কোনও নারী ছিল না, আমি এসে সেই উদ্যোগ নিয়েছি। আমি এসে নারীদের পুলিশের এসপি পদে নিয়োগ দিয়েছি। এছাড়া প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্বের স্থান করে দিয়েছি। আমরা মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করে ছয় মাস করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যতই নারীর অধিকার নিয়ে স্লোগান দেই না কেন সেই অধিকার পায়ে হেঁটে আসবে না। নারীদের সেই অধিকার আদায় করে নিতে হবে। অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে তাদের। স্বাবলম্বী হতে হবে নিজেদের। তাহলেই নারীদের অধিকার নিশ্চিত হবে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীর হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...