Current date Oct 22, 2026
পরিবেশ

কল করলেই ২৪ ঘণ্টার মধ্যে মশার ওষুধ দিবে ডিএনসিসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : শুধু একটি ফোন কলেই ২৪ ঘন্টার মধ্যে মিলবে মশার ওষুধ। মশার তীব্র যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসীর জন্য এমনই সুখবর এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, ডিএনসিসিতে বসবাসকারী যে কোনো ব্যক্তি হটলাইনে কল করলে ২৪ ঘণ্টার মধ্যে ওই স্থানে মশার ওষুধ ছিটানো হবে।

মঙ্গলবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ডিএনসিসি একটি হটলাইন চালু করেছে।

হটলাইনের নম্বর হচ্ছে- ০১৯৩২৬৬৫৫৪৪।

ডিএনসিসির আওতাধীন যে কোনো এলাকায় মশার ঔষধ ছিটানোর জন্য বুধবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নম্বরে যে কেউ কল করতে পারবেন।

গত ২৫ ফেব্রুয়ারি ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান মশক নিধন ক্রাশ কর্মসূচির মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রয়োজনবোধে ক্রাশ কর্মসূচির মেয়াদ আরো বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণত প্রতিদিন যে পরিমাণ মশার ঔষধ ছিটানো হয় ক্রাশ কর্মসূচি চলাকালে তার দ্বিগুণ ঔষধ ছিটানো হয়। ঔষধ ঠিকমতো ছিটানো হচ্ছে কিনা তা মনিটরিং এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকেও নির্দেশ দেয়া হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...