Current date Sep 7, 2026
বিশ্ব

কাবুলে শিয়া সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবে বোমা হামলা, নিহত ২৬

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব ‘নওরোজ’ পালন করতে আসা মানুষের ভিড়ে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। বুধবারের এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন।

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুলে সাখি মাজারের কাছে আত্মঘাতী এ বোমা হামলা চালানো হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আলী আবাদ হাসপাতালের বাইরে বিস্ফোরণস্থলের এলাকাটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেনি কেউ। সম্প্রতি তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বেশ কয়েকবার এ ধরনের হামলা চালিয়েছে দেশটিতে। বিবিসি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...