Current date Sep 6, 2026
লাইফস্টাইল

কীভাবে বুঝবেন প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : প্রেমের সম্পর্ক গড়া সময়ের ব্যাপার হলে তা ভাঙতে কিন্তু সময় লাগে না। আপনারা দেখে থাকবেন এক যুগের বেশি সময় প্রেম করেছে কিন্তু সম্পর্ক টেকেনি।

তবে সম্পর্ক ভেঙে যাওয়ার আগে আগাম বার্তা অনেক কিছুই থাকে। কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না। দুটি মানুষের মাঝে মনের মিল না হলে ভালোবাসার সম্পর্ক ভাঙতেই পারে। কিন্তু সেই ভাঙন কখনো কখনো এত বেশি অপ্রত্যাশিত হয়ে দাঁড়ায়।মেনে নিতে কষ্ট হয় সম্পর্ক ভেঙে যাচ্ছে।

আসুন জেনে নেই কীভাবে বুঝবেন প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে।

 

সময় দিতে অনীহা

প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে বুঝতে হলে প্রথমে খেয়াল করুন আপনার সঙ্গী আপনাকে সময় দিতে অনীহা প্রকাশ করছে কিনা। অনেক দিন দেখা হয় না। দেখা করার কথা বললে অজুহাত দেখাবে।

বিয়ের কথা বললে রেগে যাওয়া

অনেক দিন প্রেম করেছেন কিন্তু বিয়ের কথা বললেই রেগে যায় আপনার সঙ্গী।বুঝতে হবে ভালোলাগা থেকে আপনার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালোবাসেন না,সুবিধা বুঝে সম্পর্ক গুটিয়ে নেবেন।

প্রয়াজনে অনুপস্থিত

সঙ্গী যখন আপনার জীবনে উপস্থিতি কমিয়ে দেবেন, আপনার প্রয়োজনে তাকে খুঁজে পাওয়া যাবে না, তখন জানবেন যে মনে মনে তিনি অন্য কিছু ভাবতে শুরু করেছেন। ভালোবাসার মানুষের প্রয়োজনে পাশে না থাকা অনেক বড় একটি সংকেত।

ভবিষ্যতে অনীহা

প্রেম করলে ভবিষ্যতের পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক।সংসার,সন্তানসহ অন্যান্য বিষয়গুলো যদি সঙ্গি এড়িয়ে যান তবে বুঝতে হবে তিনি কোনো না কোনোভাবে সম্পর্ক ভেঙে দেবেন।

একা থাকা পছন্দ

আপনার চেয়ে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ? কিংবা অন্যদের সামনে নিজেকে তিনি সিঙ্গেল দাবি করছেন প্রায়ই?

নিজের ব্যাপারে জানাতে আগ্রহী নন

নিজের জীবনের বিস্তারিত খুঁটিনাটি মানুষ তাদের সঙ্গেই শেয়ার করে, যাদের সে বিশ্বাস করে। যদি ভালোবাসার মানুষটি আপনার সঙ্গে এসব শেয়ার করতে আগ্রহী না হয়ে থাকেন, এর অর্থ তিনি সম্পর্কটি নিয়ে দীর্ঘমেয়াদি কিছু ভাবছেন না।

বন্ধুমহলে আপনাকে এড়িয়ে চলেন

স্বীকার না করে উপায় নেই যে আজকাল সোশ্যাল মিডিয়া জীবনের সঙ্গে খুব বেশি জড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আপনার সঙ্গে সম্পর্ক স্বীকার করেন না বা আপনাকে এড়িয়ে চলছেন ভালোবাসার মানুষটি?

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...