Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

URL copied
Share URL copied

ঢামেক প্রতিবেদক

কেরানীগঞ্জের নারিকেলবাগে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন– শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও অজ্ঞাত ব্যক্তি (২৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, সোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।

নিহত নয়নের চাচাতো ভাই সজীব জানান, আমাদের বাড়ি কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায়। রাতে মোটরসাইকেল চালিয়ে সে বাসায় যাচ্ছিল। আসার পথে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হয় নয়নসহ বেশ কয়েকজন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়ন সৌদি প্রবাসী ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে আহত অবস্থায় নারী-পুরুষসহ ছয়জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নয়ন ও নজরুল ইসলাম নামে দুইজন মারা যায়। আহত চারজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

তিনি জানান, এদের মধ্যে নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল কেরানীগঞ্জ এলাকার মো. ইউনুসের ছেলে ছিল। আহত বৃদ্ধ শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জে। তিনি কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে। তার বাবার নাম মো. সিবরুল হোসেন।

বাকি দুইজনের মধ্যে একজনের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি বলে জানান মো. ফারুক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...