Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশশিক্ষা

কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনে এবার রাজপথে নেমেছেন রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা রামপুরা-কুড়িল বিশ্ব রোডের বিভিন্ন স্থানে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।

আজ মঙ্গলবার রামপুরা-কুড়িল বিশ্ব রোডের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে আন্দোলনের সাথে সহমর্মিতা জ্ঞাপন করছেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা তেজগাঁওয়ে নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন।

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা অবস্থান করছেন।

মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এদিকে রাস্তার উভয়পাশে বসে পড়ায় যানচলাচল বন্ধ হয়ে রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটিতে। শতশত যানবাহন আটকা পড়েছে উভয়দিকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেনসাধারণ মানুষ।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...